শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মা হারালেন মেহের আফরোজ শাওন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দিয়ে শাওন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন।

‘জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’

অভিনেত্রী জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

মেহের আফরোজ শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD