শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে আবাসিক ভবনে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

মিরপুরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, মিরপুর-১ এর বি-ব্লকের ১০ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ভবনটি আবাসিক বাসিন্দারা বসবাস করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুরো ভবন অন্ধকার হয়ে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

পাশাপাশি ভবনের বাসিন্দারা নিচে নামার সঙ্গে সঙ্গে তাদের প্রয়োজনীয় মালামাল সরাচ্ছেন।

বিকেল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD