রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের মাটি খননের সময় মর্টারশেলসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার সকালে মর্টারশেলসদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন ভবনের মাটি খননের সময় একটি মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটি নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।