বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় মিরপুর ১, ২, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুপুর ১২টায় দলবেঁধে আন্দোলনকারীরা ১০ নম্বর থেকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে গিয়ে অবস্থান নেয়। দুপুর ২টা পর্যন্ত তারা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় ছিল। এরপর চলে গেছে। কোনো ঝামেলা হয়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD