শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুর থেকে নিখোঁজ একই পরিবারের ২ স্কুলছাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রাজধানীর পল্লবীতে ৩ কলেজ বান্ধবীর উধাও হওয়ার পর উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই পরিবারের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৮ টায় পল্লবী একটি সড়ক থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন শুক্রবার সকাল ৮ টা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মান হানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, আমি ঘনাটাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু পাইনি। চেষ্টা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD