শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরাজ-সাকিবের স্পিন জাদু, টাইগারদের ১৯২ রানের লিড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

মেহেদী হাসান মিরাজ বল হাতে স্পিন জাদু দেখালেন। একাই শিকার করলেন পাঁচ উইকেট। তার সঙ্গে ঘূর্ণি ম্যাজিক উপহার দিলেন সাকিব আল হাসানও।

দুজনের বোলিং স্পিন বিষে দারুণ ব্যাটিংয়ে আভাস দিয়েও প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। সুবাদে প্রথম ইনিংস থেকেই ১৯২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

অসাধারণ ব্যাটিং দৃঘতা দেখিয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তাকুদওয়ানাশে কাইতানো। কিন্তু ভাগ্যা সহায় হলো না। ব্রেন্ডন টেলরের পর সেঞ্চুরি পেলেন না এ জিম্বাবুয়ের এ ওপেনার। ৮৭ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে ফিরতে হলো তাকে। কাইতানোকে হতাশ করেন মেহেদী হাসান মিরাজ।

কাইতানোর আগে ৮১ রানের দাপুটে এক ইনিংস খেলেন ক্যাপ্টেন টেলর। ৪১ রান যোগ করেন মিল্টন শুম্বা। ২৭ রান করেন ডিওন মেয়ার্স।

তার আগে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। ১২৬ ওভারে ১০ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD