বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারীর কারণে শ্রদ্ধাঞ্জলি আর দোয়া মাহফিলের মধ্য দিয়েই রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে পালিত হলো কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী।

শুক্রবার সকালে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি, রাজবাড়ী জেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মীরের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রোগ্রাম অফিসার ও মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সল আমীন, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহমেদ সালেহীন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমীর প্রমুখ।

উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD