সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। ওটিটি প্লার্টফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’তে আগামী ২৪ জুলাই দেখা যাবে সুশান্তের ছবিটি।

এ ছবিতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও দেখা যাবে সঞ্জনা সঙ্ঘী, সাইফ আলি খান, বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়সহ আরও অন্যান্যদের।

ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালনায় এটাই প্রথম ছবি।

প্রসঙ্গত, ছবির মুক্তির কথা পোস্ট করে ডিজনি হটস্টারের তরফে লোখা হয়, ‘এটি একটি ভালোবাসা, আশা ও অন্তহীন স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের মনে চির লালিত হবে।’

ছবির অন্যতম অভিনেতা সঞ্জনী সঙ্ঘী ছবি মুক্তির কথা জানিয়ে লিখেছেন, সুশান্তের প্রতি ভালোবাসা জানাতে দিল বেচারা ছবিটি সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার সকলেই দেখতে পাবেন।

সুশান্তের প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক মুকেশ ছাবরা বলেছিলেন, সুশান্ত শুধু আমার প্রথম ছবির নায়কই নন, আমার কাছের বন্ধু। সেই কাই পো চে-র সময় থেকে আমাদের বন্ধুত্ব। ও আমার কথা দিয়েছিল, আমার প্রথম ছবিতে ও থাকবে। আমরা দু’জনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কখনও ভাবিনি, এই ছবিটি ওর চলে যাওয়ার পর মুক্তি পাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD