শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : এবারের বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট হয়ে উঠেছে যেন উঠতি ক্রিকেটারদের মেলে ধরার মঞ্চ। প্রথম ম্যাচে ফারিহা তৃষ্ণার পর এবার বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নীল দল। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বে নীল দল জিতেছে ৯ উইকেটে। প্রথম ম্যাচে তাদের জয় ছিল ১০ উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সবুজ ৩৯.৫ ওভারে খেলে করতে পারে মাত্র ৮৩ রান। রান তাড়ায় জিততে নীল দলের লাগে ২২.৩ ওভার।
নীল দলের মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি এখনও। তার সঙ্গে দুই অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও সালমা নেন ২টি করে উইকেট।

টস জিতে বোলিংয়ে নামা নীল দলকে শুরুতেই উইকেট এনে দেন তৃষ্ণা। নিজের প্রথম বলেই ফেরান তিনি সুমাইয়া আক্তারকে।
আগের ম্যাচে ৬ উইকেট শিকারি এই বাঁহাতি পেসার এবার উইকেট পান ১টিই। তবে ৭ ওভারে রান দেন কেবল ৮। সালমা ৮ ওভারের ৫টিই মেডেন নিয়ে রান দেন কেবল ৮।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক শারমিন সুলতানা ও সানজিদা ইসলাম চেষ্টা করেন জুটি গড়ার। সেই চেষ্টা শেষ হয় সালমার বলে ১৪ রান করে সানজিদার বিদায়ে। শারমিন রান আউট হন ১৯ রান করে।
মুমতা হেনা ছোবল দেন সবুজ দলের মিডল অর্ডারে। সবুজ দলের বড় ভরসা রুমানা আহমেদের পাশাপাশি নুজহাত তাসনিয়া ও দিলারা দোলার উইকেট নেন তিনি। সবুজ দলের শেষ ৭ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দিশা বিশ্বাস (১২)। তার উইকেটও নেন মুমতা হেনা। শেষ দুটি উইকেট নিয়ে সবুজ দলকে অল্পতেই শেষ করে দেন জাহানারা।

ছোট রান তাড়ায় মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা উদ্বোধনী জুটিই নীল দলকে নিয়ে যায় জয়ের কাছে। ৫৮ রানের জুটি গড়েন দুজন। ২৪ রান করে মুর্শিদার ফেরার পর শামিমা ও ফারজানা শেষ করে ফেরেন কাজ। ৪৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শামিম, ৩৩ বলে ২১ ফারজানা।
আগামীকাল বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল আগামী শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ সবুজ : ৮৩ (৩৯.৫ ওভার) (শারমিন ১৯, সুমাইয়া ০, সানজিদা ১৪, রুমানা ১২, নুজহাত ৪, দোলা ৩, রিতু ৮, দিশা ১২, পান্না ০, খাদিজা ১*, মেঘলা ৫; জাহানারা ৬.৫-০-২৬-২, তৃষ্ণা ৭-৪-৮-১, সালমা ৮-৫-৮-২, রাবেয়া ৮-১-১৭-০, মুমতা হেনা ১০-১-২২-৪)।

বাংলাদেশ নীল : ৮৫/১ (২২.৩ ওভার) (মুর্শিদা ২৪,*, শামিমা ৩০*, ফারজানা ২১*; পান্না ২-০-৬-০, খাদিজা ৮-৩-১৫-০, রিতু ১-০-৫-০, মেঘলা ৫.৩-০-১৫-১, দিশা ৩-০-২২-০, রুমানা ৩-০-২১-০)।
ফলাফল : বাংলাদেশ নীল ৯ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ : মুমতা হেনা হাসনাত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD