শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুমিনুলের সঙ্গে করোনা আক্রান্ত স্ত্রী ফারিহা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ত্রী ফারিহা বাশারও।

মঙ্গলবার দুপুরে বিষয়টি গণমাধ্যমের সামনে এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুমিনুলের করোনা পজিটিভ হয়েছে। আশঙ্কার কিছু নেই।’

সোমবার সকাল থেকে হালকা জ্বর ছিল। তাই বিকেলে করোনা পরীক্ষা করান তিনি। মঙ্গলবার দুপুরে পজেটিভ ফল পান তিনি।

স্বামী-স্ত্রী দুইজনই আইসোলেশনে রয়েছেন। এদিন গণমাধ্যমকে মুমিনুল বলেন, ‘হালকা জ্বর ছিল। এখন নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই।’

কয়েকদিন আগে বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন মুমিনুল। চলতি মাসে বসতে চলা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়ার কথা ছিল তার। করোনা আক্রান্ত হওয়ার এই টুর্নামেন্টে খেলা নিয়ে রয়েছে রয়েছে শঙ্কা।

এদিকে ২০১৮ সালের আগস্টে দীর্ঘ দিনের বন্ধু স্ত্রী ফারিহার সঙ্গে বাগদান সম্পন্ন হয় মুমিনুলের।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীর সঙ্গে ২০১৯ সালের এপ্রিলে বিয়ে করেন মুমিনুল হক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD