শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুশফিকের ছুটি, ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

আগেই জানা ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার ক্রিকেটার মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম ব্যক্তিগত অনুশীলন করতে আগ্রহী। রোববার প্রথম দিন ইমরুল ছাড়া বাকি তিনজন অনুশীলন করেছেন।

আজ (সোমবার) বিসিবি থেকে মিডিয়া হাউজগুলোয় যে ভিডিও সরবরাহ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে শুধু বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ব্যাটিং করছেন। তবে কি আজ বৃষ্টির কারণে অনুশীলনে যাননি মুশফিকুর রহীম? প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সেই কৌতূহলি প্রশ্নের জবাব দিয়েছেন ইমরুল কায়েস। বাঁহাতি ওপেনার জানিয়ে দিলেন, ‘আজ মুশফিকের প্র্যাকটিস ছিল না। আমাদের সবার অনুশীলনের সূচি করে দেয়া আছে। কার কবে কখন, রানিং, জিম ও ব্যাটিং?- সেগুলো ঠিক করে দেয়া আছে। আজ মুশফিকের অফ ডে। মঙ্গলবার আবার অনুশীলন করবে মুশফিক।’

মুশফিকের আজ ছুটি হলেও গতকাল প্রথম অনুশীলন করা মিঠুন আজও প্র্যাকটিস করেছেন। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান হোম অব ক্রিকেটের ইনডোরে ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন কিছু সময়ের জন্য। এ তথ্যও দিয়েছেন ইমরুল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD