শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুশফিকের প্রশংসায় আফিফ হোসেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে এখন পর্যন্ত স্থগিত রয়েছে দেশের সব ধরনের ক্রিকেট। ফলে গৃহবন্দি হয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে ইতিমধ্যে কয়েকটি সিরিজও বাতিল হয়ে গেছে তাদের। মাঠের ফেরার পাশাপাশি অনুশীলনও করতে পারছেন না ক্রিকেটাররা। তবে এমন পরিস্থিতিতেও উচ্ছ্বসিত জাতীয় দলের তরুণ ক্রিকেটার আফিফ হোসেন।

মাঠে না থাকলেও প্রায়ই হেড কোচ ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে ভার্চুয়াল ডিসকাশন করে অনেক কিছুই শিখছেন বলে জানান আফিফ। বিশেষ করে গ্রুপ চ্যাটে মুশফিকুর রহিমসহ সিনিয়র ক্রিকেটারদের শেয়ার করা অভিজ্ঞতা বেশ কাজে দিচ্ছে তার।

আফিফ বলেন, মাঠে ক্রিকেট নেই, প্র্যাকটিস করাও যাচ্ছে না। তবে হেড কোচ, কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটাররা গ্রুপে যেসব কথাবার্তা আলাপ করছেন এবং ক্রিকেট নিয়ে বিশ্লেষণ, পর্যালোচনা করছেন, তা খুবই কার্যকর এবং আমাদের মতো তরুণদের খুবই উপকারে আসছে।

এ ক্ষেত্রে মুশফিককে এগিয়ে রেখেছেন আফিফ। মুশফিকের প্রশংসায় ভাসেন এই তরুণ ক্রিকেটার।

এই অলরাউন্ডার বলেন, মুশফিক ভাই আমাদের তরুণদের সামনে তার অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন নানা গ্রুপ চ্যাটে। কীভাবে এগিয়ে যাব এবং দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন থাকব সেগুলো শিখিয়েছেন। মাঠে প্রতিনিধিত্ব করতে গেলে কতটা কর্তব্যবোধ নিয়ে নামতে হয়, সে সম্পর্কে ধারণা দিয়েছেন আমাদের। তার পরামর্শগুলো অবশ্যই আমাদের মতো তরুণদের কাজে দেবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD