শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুস্তাফিজকে ছেড়ে দিলো দিল্লি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। তাই আসন্ন আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।

আসন্ন আসরের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে ৪ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ জন ও দেশি ১২ জন।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ।

দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকা-

রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মানীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গর্গ।

দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারের তালিকা-

ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ইয়াশ ধুল, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, প্রভিন দুবে, ভিকি অস্টওয়াল, এনরিখ নরকিয়ে, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD