শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুস্তাফিজ ভক্ত রাসেলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিরাপত্তাবলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া মুস্তাফিজ ভক্ত রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জীব কুমার সরকার তার রিমান্ডের আবেদন করে রোববার (২১ নভেম্বর) আদালতে হাজির করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে আজই রিমান্ডের আবেদন বিষয়ে শুনানি হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছি। আজ রাসেলকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD