সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক চারু শর্মা জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২ ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

মৃত্যুপুরীর পথে যুক্তরাজ্য, একদিনে ৯৩৬ প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস মহামারিতে ধীরে ধীরে ইতালি-স্পেনের মতো মৃত্যুপুরী হতে চলেছে যুক্তরাজ্যও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৩৬ জনের। মহামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মহামারির প্রারম্ভিক এই পর্যায়ে ইতালিতে যে মৃত্যুহার ছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মারা গেছেন ৮২৮ জন, স্কটল্যান্ডে ৭০ জন, ওয়েলসে ৩৩ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পাঁচজন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

বিভিন্ন অঞ্চলের তথ্য সমন্বয়ে ঘাটতির কারণে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় কিছুটা হেরফের থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুহার ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD