শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মৃত্যুর ৮ মাস পর কবর খুঁড়ে তোলা হলো লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার লালমোহনে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তার লাশ তোলা হয়। মৃত ওই ব্যক্তির নাম মো. কামাল মাঝি। তিনি ওই এলাকার মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে লাশ তুলে তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিআই, মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসা থেকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়।

পর দিন পাশের একটি গ্যারেজে তার লাশ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর পর লাশ এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

পরে মৃত কামাল মাঝির ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে চট্টগ্রাম সিএমএম কোর্টে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন– নজরুল ইসলাম দুলাল, মিলন, জেবল হক, শাহ আলম, আব্দুর রহমান। এর পর আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআইর উপপরিদর্শক মো. মেজবাহ উদ্দিন বলেন, আদালতের নির্দেশ পেয়ে মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা হয়েছে। আমরা মামলাটির সুষ্ঠু তদন্ত করব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD