শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলা, মৃত ৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের সিলায়া শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯ টার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, একটি আবাসিক ভবনের বাইরে বন্দুকধারীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, মৃতের সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়াতে পারে বলে মনে করছেন মেক্সিকোর নাগরিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD