শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

কুমিল্লার মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ট্রলারডুবির স্থান উপজেলার লুটেরচর চরকাঁঠালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৩ জানুয়ারি) দুপুরে চরকাঁঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

উদ্ধার হওয়া শিশুর নাম তামান্না আক্তার (১১)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, দাউদকান্দি হাসনাবাদ থেকে তিতাস দড়িকান্দি যাওয়ার পথে মেঘনার লুটেরচর কাঁঠালিয়া নদীতে এলে কচুরিপানার সঙ্গে ইঞ্জিন আটকে যায়। এতে নৌকার তলায় বড় ধরনের ছিদ্র হয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মরিয়ম নামের ৮ বছরের কন্যাশিশু এবং ৫৫ বছরের বৃদ্ধা ও ২০ বছরের কিশোরী রয়েছে। এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মেঘনা থানার ওসি ছমিউদ্দিন জানান, মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD