শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেঘনায় ধরা পড়ল ২০ কেজির দুই কোরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুটি কোড়াল মাছ ধরা পড়েছে। অসময়ে মেঘনায় এত বড় কোরাল মাছ সাধারণত ধরা পড়ে না।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে।

পরে বেলা ১১টায় হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজিপ্রতি এক হাজার করে ৪০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন কোরাল মাছ দুটি কিনে নেন।

সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জালে ২০ কেজি ওজনের দুটি ও ৬ কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।

হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোরাল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন বেপারি এক হাজার টাকা কেজি ধরে কোরাল মাছ কিনে নেন।

মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, কোরাল মাছগুলো শুক্রবার দুপুরে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন। শনিবার সকালে কারাওয়ানবাজার মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হবে।

লাইটনিউজ

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD