রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মেদ কমাতে চাইলে সকালের নাস্তায় বাদ দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

লাইফস্টাইল ডেস্ক : আমরা সারাদিনের চলার শক্তি পাই সকালের খাবার থেকে। সকালের নাস্তায় সব সময় শুধু এটা খান, ওটা খান বলা হয়।

তবে আজ জেনে নিন মেদ কমাতে চাইলে সকালের নাস্তা থেকে যে খাবারগুলো সরিয়ে বা কমিয়ে দেবেন:

• ভাত না খেয়ে, খেতে পারেন লাল আটার রুটি-তেল ছাড়া পরোটা-ওটস ও কর্নফ্লেক্স

• প্রসেসড ফুড খাওয়া একদম বন্ধ করে দিতে হবে, সকালেই বার্গার-চিপস-চিকেন ফ্রাই নয়, টাটকা ফল ও সবজি খান

• কেক বা কুকিজ বানানোর জন্য স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা হয়ে থাকে ৷ এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এজন্য ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খেয়ে দিন শুরু করুন

• বাজারের কেনা ফলের জুসে অতিরিক্ত চিনি থাকে, এগুলোর পরিবর্তে টাটকা দেশি ফল খান একটা।

বাড়তি মেদ/চর্বি কেবল আমাদের শরীরের সৌন্দর্যই নষ্ট করে না বরং আমাদের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। শরীর সুস্থ রাখতে এবং চর্বি কমাতে চাইলে সকালের খাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD