শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসিকে নিজ বাড়িতে রাখতে চান রামোস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সম্ভাব্য দলবদলের গুঞ্জনে শোনা যাচ্ছে বিভিন্ন ক্লাবের নাম। সেটা যদি হয় রিয়াল মাদ্রিদ? ব্যাপারটা অসম্ভব কল্পনাই বটে। অন্তত সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির অধিনায়ক সের্হিও রামোস এমনটিই মনে করেন। তবে তা কোনোভাবে সত্যি হলে বার্সেলোনা অধিনায়ককে স্বাগত জানাবেন তিনি। এমনকি আর্জেন্টাইন তারকাকে নিজ বাড়িতে রাখার প্রস্তাবও দিয়ে রাখলেন এই স্প্যানিয়ার্ড। আগামী ৩০ জুন শেষ হবে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন রামোস। সেখানেই রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

মেসিকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানাতে পারলে খুব খুশি হতাম। সেক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহ তাকে আমার বাড়িতে রাখার সব ব্যবস্থাও করব।

তার সেরা সময়ের বছরগুলোতে তাকে সামলাতে আমাদের বেগ পেতে হয়েছিল। তাই তার মুখোমুখি না হতে হলে ভালোই হবে। সে আমাদের জিততে ও আরও সাফল্য পেতে অবদান রাখতে পারবে।
এ মৌসুম শেষে রামোসের চুক্তিও শেষ হবে রিয়ালের সঙ্গে। এবার প্রশ্নটা তাই উল্টে গেল; রামোসকে কি বার্সেলোনায় দেখা যেতে পারে? উত্তরের সঙ্গে বাস্তবতাও তুলে ধরলেন রামোস।
কোনো সম্ভাবনা নেই (হুয়ান) লাপোর্তার (বার্সেলোনার নতুন সভাপতি) সঙ্গে আমার সম্পর্কটা দারুণ, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। তবে জীবনে এমন কিছু জিনিসও আছে যা অর্থ দিয়ে কেনা যায় না। যেমন চাভি (এরনান্দেস) বা (জেরার্দ) পিকেকে কখনও রিয়ালে আসতে দেখা যাবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD