শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসিকে রাখতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি বার্সা সভাপতির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি হিসেবে বুধবার শপথ নিলেন হুয়ান লাপোর্তা। কাম্প নউয়ে হওয়া সন্ধ্যার সেই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তের একটি ছিল লিওনেল মেসিকে তার স্নেহময় আলিঙ্গন। অনুষ্ঠানে জানালেন, অধিনায়ককে ধরে রাখতে তাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

চলতি মৌসুম শেষেই শেষ হবে কাতালান দলটির সঙ্গে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের চুক্তির মেয়াদ। গত মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু অনিচ্ছা সত্তে¡ও থেকে যান কাম্প নউয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ রোনাল্ড কুমান। বার্সেলোনা অধিনায়ক ছাড়াও খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস, সের্হিও রবের্তোরা। সেখানে মেসিকে নিয়ে আবেগঘন এক বক্তৃতা দেন লাপোর্তা।

আমাদের যা করার করব। উদাহরণ হিসেবে বলা যায় মেসির কথা, তাকে ক্লাবে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করব। দুঃখিত লিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং সে এটা জানে।
এখানে থেকে যাওয়ার জন্য অবশ্যই তাকে আমরা রাজি করানোর চেষ্টা করব। কারণ, সে ইতিহাসের সেরা ফুটবলার। আমি তোমাকে ভালোবাসি এবং বার্সেলোনাও তোমাকে ভালোবাসে। এই স্টেডিয়াম যদি পূর্ণ থাকত, তুমি যেতে চাইতে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD