বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

‘মেসির এখন ম্যানসিটিতেই যাওয়া উচিত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

মেসি বার্সেলোনা ছাড়ছেন এমন গুঞ্জন রটে যাওয়ার পর থেকেই তার নতুন ক্লাব নিয়ে কথা হচ্ছে। অনেকেই বলছেন মেসি পিএসজিতে চলে যাবেন। কেউ কেউ বলছেন আর্জেন্টাইন সুপারস্টারের চ্যাম্পিয়ন্স লিগের সদ্য শিরোপা জেতা বায়ার্ন মিউনিখে যাওয়া উচিত।

মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন তার জন্মভূমি আর্জেন্টিনার মানুষও। তারা চান বার্সেলোনা ছেড়ে মেসি ম্যানচেস্টার সিটিতে তার সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে খেলুক। এক মেসিভক্ত বলেছেন, আমার মতে লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতেই যাওয়া উচিত। সেখানে মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা ও আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো রয়েছেন।

স্পেনের সংবাদমাধ্যমের দাবি, ইতোমধ্যেই বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জন্য মেসিকে ফোন করেছেন তার সাবেক সতীর্থ। মেসির সেই সতীর্থ নেইমারকেও পাশে চাচ্ছেন। যদিও ব্রাজিলের সুপারস্টার নেইমারের সঙ্গে এখনও ভালো সম্পর্ক রয়েছে পিএসজির। শেষ পর্যন্ত মেসি আর নেইমার যদি বার্সোলোনা-পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে চলে যান, তাহলে পুনর্মিলন হবে মেসি-নেইমারের।

ফুটবল বিশ্লেষকদের অনেকেই বলছেন- বার্সেলোনা ছেড়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখেও যেতে পারেন। প্রশ্ন হচ্ছে কোয়ার্টার ফাইনালে যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ৮-২ গোলের ব্যবধানে হেরেছেন সেই ক্লাবে মেসি কি যাবেন? তাছাড়া বছরে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বেতনে বায়ার্ন কি মেসিকে নিতে পারবে? তাদের কি সেই সামর্থ্য আছে?

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD