শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসি এখন ব্রাজিলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই মাস ব্যবধানে আবারও ব্রাজিলে অবস্থান করছে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল। কোপা আমেরিকার সফলতম যাত্রা শেষ হয়েছে জুলাইয়ে। ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল আলবেসিলেস্তেরা। এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

২০২১ সালে কাতারে বসতে চলেছে বিশ্বকাপ। মূল পর্বে জায়গা করে নিতে হলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব উতরাতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে।

শুক্রবার বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে চিলির বিপক্ষে জয় তুলেছে ব্রাজিল। ঘাম ঝরানো ম্যাচের ৬৪ মিনিটের জয় সূচক গোলটি আসে এভারটন রিভেইরোর কাছ থেকে।

অন্যদিকে ভেনিজুয়েলাকে ৩-২ বিধস্ত করেছে আর্জেন্টিনা। একটি করে গোল তুলেন লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেরা ও অ্যাঞ্জেল কোররেয়ার। প্রতিপক্ষের গোলটি আসে ইফেরসন সোতেলডোর কাছ থেকে।

ভেনিজুয়ালা থেকে সোজা ব্রাজিলে চলে এসেছেন মেসিরা। বিশ্ব ফুটবল আবারও দেখতে পারবে সুপার ক্লাসিকো খ্যাত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ‍শুরু হবে ম্যাচটি। সাউপাওলার করিনথিনাস অ্যারিনায় মুখোমুখি হচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সতীর্থ মেসি-নেইমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD