শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়রের উপস্থিতিতে আড়ংকে লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

করোনা মহামারির স্বাস্থ্যবিধি না মেনে আড়ংয়ের শপিংমল খোলা রাখায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর আসাদগেট আড়ংয়ের আউটলেটে জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

বৃহস্পতিবার বিকেলে শপিংমলগুলো পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনা মহামারিতে ঠেকাতে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। কিন্তু আড়ংয়ে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করছেন। এজন্য জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD