শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়েকে জড়িয়ে ধরেছিলেন মাকসুদা, সেভাবেই মিলল লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

স্বজনদের গগন বিদারী কান্না আর আহাজারিতে ভরে ওঠে শীতলক্ষ্যার পাড়। জাহাজের এক ধাক্কায় অকালে ঝরে গেল ৩৫ তাজা প্রাণ। এ শোক যেন সইতে পারছে না শীতলক্ষ্যা।

নদীর তীরে থাকা অপেক্ষমাণ স্বজনদের চিৎকার আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। একের পর এক লাশ তুলে আনার সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে উঠেন প্রশাসন, এলাকার লোক ও গণমাধ্যম কর্মীরাও। লাশ সনাক্তের জন্য স্বজনরা এসময় ছুটে যান উদ্ধারকারী জাহাজের সামনে।

লঞ্চডুবিতে নিহত মাকসুদা আক্তারের লাশটি পাওয়া যায় তার মেয়ে মানসুরাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায়। সেই দৃশ্য দেখে ঘটনাস্থলেই কেঁদে ফেলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। রোববার ভোর রাত পর্যন্ত তিনি সেখানে উদ্ধারকাজ তদারকি করছিলেন। আবেগাপ্লুত হয়ে তিনি এ সময় নিস্তব্ধ হয়ে পরেন।

রোববার সন্ধ্যার কিছু আগে এসকেএল-৩ নামের একটি কোস্টার জাহাজ পেছন থেকে ধাক্কা দিয়ে অন্তত ২০০ মিটার লঞ্চটিকে টেনে নিয়ে যায়। এরপর লঞ্চটি যাত্রীসহ ডুবে যায়। আশপাশে কোনো নৌকা না থাকায় অনেকেই রক্ষা পাননি। ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ মোট ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর ইউএনও নাহিদা বারিক জানান, ঘাতক জাহাজটি আটকের জন্য চেষ্টা চলছে। রোব, সোম ও মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি লাশের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখনো ডুবুরিদের অভিযান অব্যাহত আছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD