শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

মা মিনা খাতুনের সাথে একই ফ্লোরে কাজ করতেন মেয়ে চম্পা আক্তার। প্রয়োজনীয় একটা কাজে কারখানায় আগুন লাগার কিছু আগে নিচে নামেন তিনি। খানিকবাদেই আগুনের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে চম্পা বেঁচে গেলেও কারখানায় থাকা তার মা মিনা খাতুন মারা যান।

শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় চম্পা আক্তার কাঁদছিলেন আর বিলাপ করছিলেন।

চম্পা বলেন,‘আমরা চার ভাই-বোন। বাবা চায়ের দোকানী। গাউছিয়া নতুন বাজারে বাসা। কিশোরগঞ্জের সদরে আমাদের বাড়ি। আমি এক বছর আগে কাজে যোগ দেয়। আর আমার মা কাজ করে দুই বছর আগে থেকে।’

দুর্ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে চম্পা বলছিলেন-‘ও দিন মা ঘুম থেকে উঠে সকাল ৬টা ৪০ মিনিটে রান্না করেন। এরপর দুইজন একসাথে বের হই। কারখানায় যাই। এরপর মায়ের সাথে আর দেখা হয়নি। ৫টার কিছু আগে একটা কাজে নিচে নামি। এর কিছুক্ষন পরই আগুন লাগে। আর আমার মায়ের সাথে আর দেখা হলো না।’

বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD