শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। তারা ধলাপাড়া এস ইউপি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চত করে বলেন, সোমবার (৮ নভেম্বর) তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। তাদের মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD