শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মোদি-মমতার জন্য ‘হাড়িভাঙা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ জুলাই) দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম। আম পাঠানো বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরও অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD