শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোহনবাগান ম্যাচের একাদশ ঘোষণা কিংসের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

এএফসি কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনাবাগনের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। রাত আটটায় কিংস অ্যারেনায় ভারতের ক্লাবের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি। এই ম্যাচে কিংসের অন্যতম ফুটবলার শেখ মোরসালিন ও রিমন হোসেনকে বদলি খেলোয়াড়ের
তালিকায় রেখেছেন কোচ অস্কার ব্রুজন। গত দুই ম্যাচে তাদের নাম তালিকায় ছিল না।

বাংলাদেশ ফুটবলে উঠতি তারকা শেখ মোরসালিন। জাতীয় দলের হয়ে কয়েক ম্যাচ খেলেই আলোচনায় আসেন কিংসের এই ফুটবলার। তবে এএফসি কাপে কিংসের হয়ে মালদ্বীপ থেকে ফেরার সময় মদ বহনের অভিযোগে হোম ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।

তদন্ত রিপোর্টে কয়েকজন বিভিন্ন মেয়াদে কয়েক মাসের নিষেধাজ্ঞা দিলেও মোরসালিন ও রিমনকে আর্থিক জরিমানা করা হয়। এরপর তারা ক্লাবে ক্যাম্প করার অনুমতি পান। কয়েক ধাপের প্রক্রিয়া শেষে তারা আজ কিংসের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ডাগ আউটে থাকবেন।

মোরসালিন ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও ফিরেছেন। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য তাকে ডেকেছেন জাতীয় দলের কোচ। কিংসের ম্যাচ শেষ করে ৯ নভেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা তার।

কিংসের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, আসরর গফুরভ, মিগুয়েল ফেরেইরা, ডরিয়েল্টন, রবসন, চার্লস দিদিয়ের, ববুরবেগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD