শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোহামেডানের নির্বাচন ৬ মার্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাধারণ সভা ও নির্বাচন আগামী ৬ মার্চ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। ক্লাবের নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিশন গতকাল বুধবার তফসিল ঘোষণা করেছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ আইনজীবী সমিতির সভাপতির সভাকক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে গঠিত কমিশনের প্রধান অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।

তফসিল অনুযায়ী ২২ ফেব্রæয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, সকাল ১১টায় খসড়া ভোটার তালিকার ওপর কোনো আপত্তি থাকলে তার শুনানি, সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ ফেব্রæয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি, ১ মার্চ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল (প্রাথী নিজে বা প্রতিনিধির মাধ্যমে), রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩ মার্চ প্রার্থী বাছাই এবং আপত্তি ও শুনানির পর  বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রাত ৮ টায় প্রার্থীতা প্রত্যাহার, ৪ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৩৩১ জন ভোটার ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালক নির্বাচন করবেন। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী স্থায়ী সদস্যগণ নির্বাচনের মনোনয়ন ক্রয় করতে পারবেন এবং ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন কমিশন সভাপতি প্রার্থীর জন্য ৫০ হাজার টাকা এবং পরিচালক পদে প্রার্থীর জন্য ১০ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করেছে।

ক্লাবটির পুরনো স্থায়ী সদস্য ২১৩ জন এবং নতুন ১২৯ জন। এই ৩৪২ জনের মধ্যে ১১ জন স্থায়ী সদস্য মৃত্যুবরণ করেছেন। এখন ৩৩১ জন সদস্য ক্লাবের ভোটার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD