শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগী অস্ত্রসহ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীদেরকে আটক করেছে র‌্যাব-২।

শুক্রবার (২ অক্টোবর) র‍্যাব ২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকার বাড়ি নং-১০৯, রোড নং-০৪ এর তিন তলা ভবনের ৩য় তলায় হতে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী মো. সাইফুল ইসলাম (৪৮) তার সহযোগী হানিফ ও মনির হোসেনকে আটকর করে র‍্যাব। এ সময় তাদের কাছে একটি ওয়ান শুটার গান ও ইয়াবা পাওয়া যায়।

র‍্যাব জানায়, আটককৃত সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি।

সাইফুল ইসলাম নিজে ‘‘এসআই এন্টারপ্রাইজ” নামীয় একটি কনস্ট্রাকশন হাউজ খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে তার সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। সাইফুল ইসলামের ভয়ে ভূক্তভোগীরা কেউ মুখ খোলার সাহস পেতো না।

গোয়েন্দা তথ্যে জানা যায় যে, সাইফুল ইসলাম ও তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম এর দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানান, তার দখলে ও হেফাজতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD