শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মৌলভীবাজারে বন্যায় ১৬৩৩৯ ঘরে ক্ষতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

মৌলভীবাজার চলমান বন্যায় ৩৫টি ইউনিয়নে ১৬ হাজার ৩৩৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

এ ছাড়া বন্যায় জেলায় চার হাজার ৬৮০ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসনের কার্যালয়ে ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ ছাদু মিয়া কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জেলায় পানিবন্দি পরিবারের সংখ্যা ৬৬ হাজার ৭৪৫টি। আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা তিন লাখ ১৩ হাজার ৫৫২ জন।

তিনি আরো বলেন, বন্যায় জেলায় মোট আশ্রয়কেন্দ্র ১১৪টি খোলা রয়েছে। এতে প্রায় ১৭ হাজার ৩৪২ জন আশ্রয় নিয়েছেন। ৪৭টি মেডিক্যাল টিম চালু রয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, পযার্যক্রমে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, মৌলভীবাজার শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিদৎসীমার ৭.৯৬ সেমির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মুন ও ধলাই নদীর পানি কমেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD