শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মৌসুমীকে নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করলেন ওমর সানী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন’

কিছু দিন আগে ভাঙনের সুর শোনা গিয়েছিল একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী ও ওমর সানীর সংসারে। তবে সেই ‘ঘরভাঙা’ ঝড় থেমেছে। দুজনে আবারও একসঙ্গে পথ চলার প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

আর তাই এবার সব ভুলে মৌসুমীর সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার আশা ব্যক্ত করলেন ওমর সানী। নিজেদের বিবাহবার্ষিকীতে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী এমন প্রত্যয় ব্যক্ত করেছেন।

ওমর সানী তার স্ট্যাটাসে লিখেছেন— আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।

সিনেমার পর্দায় প্রেমের অভিনয় করতে করতে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি। এ দম্পতির সংসার জীবনের ২৭ বছর।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে ‘দোলা’ সিনেমা নির্মাণ করেন। এ সিনেমা দিয়েই দুজনের একসঙ্গে অভিনয়ের শুরু। তার পর প্রেম। আর তা গড়ায় বিয়েতে। এই দম্পতির সংসারে আছে দুই সন্তান। ছেলে ফারদিন ও কন্যা ফাইজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD