শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মৌসুমীর বৃহস্পতি তুঙ্গে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর দাম্পত্য জীবনটা মোটেও ভালো যাচ্ছিল না। স্বামী ওমর সানীর সঙ্গে তার দূরত্ব বহুদূর গড়িয়েছিল। অনেকে তো দুজনের সম্পর্কের ভাঙনের আশঙ্কা করেছিল। তবে শেষ পর্যন্ত অটুট রয়েছে দুজনের দুই যুগেরও বেশি সময়ের বন্ধন।

সানীর সঙ্গে দূরত্ব কমিয়েছেন মৌসুমী। দুজনে বিদেশ সফরও করেছেন একসঙ্গে। কাজেও মনোযোগী হয়েছেন এ প্রিয়দর্শিনী।
একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে মৌসুমীর। দুটি সিনেমাই একদিনে তথা ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে। দুটি ছবিই সরকারি অনুদানের। সব মিলিয়ে মৌসুমীর বৃহস্পতি তুঙ্গে।

মৌসুমীর মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটির একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’।

‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে— একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল।

সিনেমা দুটির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত মৌসুমী। ‘অনেক দিন পর আমার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দুটি সিনেমা গল্পপ্রধান ও জীবনের খুব কাছের গল্প। সিনেমা দুটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। দর্শক ভীষণ উপভোগ করবেন। দুটি চরিত্রেই অনেক গভীরতা আছে। এমন চরিত্রে অভিনয় করতে পারা সত্যি আনন্দের। আশা করি দর্শক পছন্দ করবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD