শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মৌসুমী কবে বিগো লাইভ করেছে, প্রমাণ চাইলেন ওমর সানী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে তিনি ব্যবসায় ব্যস্ত সময় পার করলেও ভালো গল্প পেলে সিনেমায় ফিরবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ফেসবুকে বিভিন্ন সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানান বিষয় নিয়ে লেখালেখি করেন দর্শকনন্দিত এ চিত্রনায়ক।

আজ (২১ সভেম্বর) সকালে অভিনেতা ওমর সানী ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, মৌসুমী কবে বিগো লাইভ করেছে? ওমর সানী বলেন, ‘কবে মৌসুমী বিগো লাইভ করছে? প্রমাণ দিতে হবে… স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’

ওমর সানীরর এ পোস্টে একজন মন্তব্য করেন, ‘আপনাদের দুজনকেই বিগোতে দেখছি, স্বীকার করছেন না কেন? এটা কি অসম্ভব কিছু?’ এ কথার পাল্টা উত্তরে ওমর সানী বলেন, ‘আপনি দেখেছেন টিকটকে এবং লাইকই অ্যাপসে, সেটা ভিগো লাইভ ছিল না, আপনি নিজেকে কারেকশন করুন আপা।’

এদিকে নব্বই দশকে আনন্দবিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমায় সবার প্রশংসা লাভ করেন মৌসুমী।

মৌসুমীর তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন মৌসুমী।

ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। এ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলেও পরিচিত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD