শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যাচ ছাপিয়ে ব্রাজিলিয়ানের গোল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বসুন্ধরা কিংস ২-১ গোলে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে। এই জয়ের নায়ক কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ অস্কার ব্রুজনের সঙ্গে এসেছিলেন মিগুয়েলও।

বাংলাদেশের ফুটবলাঙ্গনে এই গোলের ভূয়সী প্রশংসা চলছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিক ভাবেই মিগুয়েলকে গোল নিয়ে প্রশ্ন ছিল। পেশাদার ফুটবলার পেশাদার ভঙ্গিতেই উত্তর দিলেন, ‘গোলটি সুন্দর হয়েছে তবে আমার গুরুত্বপূর্ণ দলের জয়। গোলের চেয়ে দল জেতায় আমি খুশি।’

কিংসের কোচ অস্কার ব্রুজনও খানিকটা অবাক হয়েছিলেন শিষ্যের গোল দেখে। ম্যাচের পর তিনি মিগুয়েলকে জিজ্ঞেস করেছিলেন গোল নিয়ে। সেই প্রাপ্ত উত্তর অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন অস্কার, ‘সে আমাকে বলেছে তার অনুমান ও আত্মবিশ্বাস ছিল গোল করতে পারবে।’
শিষ্যের এই গোলের প্রশংসা করে অস্কার বলেন ‘অত্যন্ত সুন্দর গোল। এ রকম গোল সচরাচর দেখা যায় না। মৌসুমের অন্যতম সেরা গোল এটি।’

মালদ্বীপের ক্লাব মাজিয়ার কোচও মিগুয়েলের গোলের প্রশংসা করেছেন, ‘বসুন্ধরা কিংস যে ভালো দল সেটি এই গোলের মাধ্যমে আবার প্রমাণ করে। গোলটি অত্যন্ত উচু মানের।’ কিংসের কোচ ম্যাচে প্রত্যাবর্তনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘পিছিয়ে পড়ে ম্যাচে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। সমর্থকদের সমর্থন আমাদের দারুণ কাজে দিয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD