শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যাচ পাতিয়ে ৮ বছর নিষিদ্ধ নাভিদ-শাইমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ পাতানো সংক্রান্ত অপরাধে জড়িত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও শাইমান আনোয়ারকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। এর আগে দোষী সাব্যস্ত হওয়ার রায় দেওয়া হয়েছিল দুই মাস আগেই, এবার এলো শাস্তির ঘোষণা। স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর গত জানুয়ারিতে এই দুইজনকে অপরাধী বলে রায় দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এক বিবৃতিতে গতকাল শাস্তির ঘোষণা দিল তারা।

আইসিসি দুর্নীতি বিরোধী বিধির দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হন নাভিদ ও শাইমান। দুজনের মধ্যে নাভিদ শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেই নয়, ২০১৯ টি- টেন লিগেও ঠিক এই দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ১৬ অক্টোবর সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল দুজনকে। ওই সময় থেকেই বিবেচনা করা হবে দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ।

সেসময় ক্রিকেট ওয়েবসাইট ইসএসপিএনক্রিকইনফোর একটি খবরে বলা হয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ফল প্রভাবিত করে এই দুজন ২ লাখ ৭২ হাজার মার্কিন ডলারের মতো আয় করতে পারতেন। নিষিদ্ধ হওয়ার সময় আমিরাতের অধিনায়ক ছিলেন নাভিদ। এখনও তিনি দেশটির সফলতম আন্তর্জাতিক বোলার। আরেক নিষিদ্ধ শাইমান এখনও দেশের সফলতম আন্তর্জাতিক ব্যাটসম্যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD