শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যারাডোনার স্বরণে লড়বে বার্সা-বোকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বোকা জুনিয়র্সের মুখোমুখি হবে বার্সেলোনা। পেশাদার ক্যারিয়ারে দলদুটির জার্সিতে খেলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

বিশ্ব ফুটবলের এই মহাতারকার প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনাইন দল বোকার বিপক্ষে লড়বে স্প্যানিশ দল বার্সেলোনা।

লা লিগার ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ম্যাচের নাম ‘ম্যারাডোনা কাপ’। সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে আগামী ১৪ ডিসেম্বর বসবে ম্যাচটি।

২০২০ সালের ২৫ নভেম্বরে সবাইকে অবাক করে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

১৯৮১ সালে এক মৌসুমের জন্য বোকার জার্সিতে মাঠ মাতান ম্যারাডোনা। পরের বছর ৭.৬ মিলিয়ন ডলারের রেকর্ড ফিতে পাড়ি জমান বার্সেলোনায়। ক্যারিয়ারের শেষ লগ্নে আবারও বোকার জার্সি গায়ে জড়ান। ১৯৯৭ সালে পেশাদার ফুটবলের শেষ ম্যাচটি বোকার হয়েই মাঠে নেমেছিলেন।

ম্যারাডোনা বোকার হয়ে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন জিতে নেন। বার্সার পক্ষে কোপা দেল রে, কোপা ডি লা লিগা ও সুপার কোপা এস্পানা ট্রফিতে চুমু খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD