বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়লার বালতিতে মিলল শিশুর লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লাল হাফপ্যান্ট ও নীল গেঞ্জি। শিশুটির মাথা উল্টো করে শরীর বালতিতে ঢোকানো হয়। শিশুটির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগ পার্কের পূর্ব পাশের একটি বাসার সামনে থেকে লাশটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাজিদ রহমান।

তিনি জানান, হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে রাখা ময়লার বালতিতে একটি কন্যাশিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। বর্তমানে হাজারীবাগ থানায় শিশুটির মরদেহের সুরতহাল চলছে।

তিনি বলেন, শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে। তার নাম বা পরিবারের পরিচয় আমরা এখনও জানতে পারিনি। তবে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে নাম-পরিচয় শনাক্ত করার জন্য।

ওসি সাজিদুর জানান, শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে গেছে। শিশুটি একেবারে জীর্ণশীর্ণ। কে ফেলে গেল, কেনইবা ফেলে গেল, বোঝা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক কাজ শেষে অজ্ঞাত শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD