শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যমুনা গিলে নিল ২৫ বসতবাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের নদীতীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ৪টি গ্রামের ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়। এলাকার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

জালালপুর গ্রামের কামরুল ইসলাম ও আকশেদ আলী জানান, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় যমুনা নদীতে প্রচণ্ড ঢেউ শুরু হয়।

এ সময় নদীতীরবর্তী আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের সময় মানুষজন নিজেদের জীবন বাঁচাতে পারলেও জিনিসপত্র রক্ষা করতে পারেনি। চোখের সামনে সব কিছু যমুনায় তলিয়ে গেছে। এসব পরিবারের লোকজন রাত থেকে খোলা আকাশের নিচে বাস করছে।

জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, ভাঙনরোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্তদের দ্রুত সরিয়ে নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD