শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যমুনা ফিউচার পার্কের ‘নবাব কনভেনশন’ হল খুলেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ এশিয়ার অন্যতম এবং দেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ‘নবাব কনভেনশন’ হল খোলা হয়েছে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ঝুঁকি এড়াতে বন্ধ করা হয় যমুনা ফিউচার পার্ক। করোনা পরিস্থিতি ওই বছরের জুনে কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলে দেওয়া হয় যমুনা ফিউচার পার্ক।

খোলার আগে শপিংমলের বাইরে ও ভেতরের সব স্থান (লিফট, এস্কেলেটর, উম্মুক্ত স্থান, টয়লেট, করিডোরসহ) জীবাণুনাশক দিয়ে ধুয়ে শতভাগ জীবাণুমুক্ত করা হয়। শপিংমলে প্রবেশের সময় যানবাহন ব্লিচিং পাউডারের দ্রবীভূত দ্রবণের স্প্রে দিয়ে ধোয়া হয়। দর্শনার্থীদের প্রবেশের সময় থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করানো হয়। প্রত্যেক দোকান মালিক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের সার্বক্ষণিক মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে শপিংমলের অভ্যন্তরে প্রবেশ করতে এবং অবস্থান করতে দেওয়া হচ্ছে না।

প্রথমে সাপ্তাহিক ছুটির দিন বুধবার ব্যতীত অন্যান্য দিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সব দোকানপাট, হোলসেল ক্লাব ও ফুডকোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিনোদন পার্ক ও সিনেমা হল বন্ধ রাখা হয়। ধীরে ধীরে করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ায় এখন সবকিছুই খুলে দেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় সম্প্রতি যমুনা ফিউচার পার্কের ‘নবাব কনভেনশন’ হল খোলা হয়েছে। ইতোমধ্যেই হলটিতে অনুষ্ঠান করার জন্য অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এসএসসি ৯২/৯৪ ব্যাচের সহপাঠী-বন্ধুদের নিয়ে গঠিত একটি ফেসবুক গ্রুপ আগামী ১২ ফেব্রুয়ারি মিলনমেলা আয়োজন করতে হলটি বুকিং নিয়েছে। করোনার কারণে বন্ধ রাখার প্রায় বছরখানেক পর বুধবার (৮ ফেব্রুয়ারি) এই প্রথম হলটিতে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন পরে হলটি খোলা হয়েছে। এসএসসি ৯২/৯৪ ব্যাচের একটি ফেসবুক গ্রুপকে প্রথম অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গ্রুপটি বন্ধুদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠান করবে।

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন্স) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের পর এসএসসি ৯২/৯৪ ব্যাচের একটি ফেসবুক গ্রুপের হাজার বন্ধুর মিলন অনুষ্ঠানের বুকিং দিয়েছি। এখন থেকে আমাদের ‘নবাব কনভেনশন’ হলসহ তিনটি হল খুলে দেওয়া হয়েছে।

ড. আলমগীর বলেন, যমুনা ফিউচার পার্কে ‘নবাব কনভেনশন’সহ তিনটি হল রয়েছে। তিনটি হলের আকার ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিট। দেশে এতবড় আর কোনো কনভেনশন হল নেই। এই তিনটি হল একসঙ্গে রয়েছে। আলাদাও করা যায়। চাইলে একসঙ্গে বুকিং নেওয়া যাবে কিংবা দুটি একসঙ্গে অথবা শুধু একটিও বুকিং নেওয়া যাবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই- আপনারা যে কোনো অনুষ্ঠান করতে যমুনা ফিউচার পার্কের কনভেনশন হল বুকিং নিন।

ড. আলমগীর বলেন, এসএসসি ৯২/৯৪ ব্যাচের একটি ফেসবুক গ্রুপের হাজার বন্ধুর মিলনমেলা সফল ও সুন্দর হোক- যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ সেই কামনা করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD