শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)।

নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগ্নে নাসির ও তার খালু রানা মোল্যা ব্লেজার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলে করে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD