শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যশোরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

যশোরের অভয়নগরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন কয়লা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। শুক্রবার (১২ মার্চ)উপজেলার ভাঙ্গা গেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে। এখনও অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

অভয়নগর হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকায় খুলনামুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে তা উল্টে গিয়ে এর যাত্রী কয়লা শ্রমিকরা গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের চালকসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সাতজনের মধ্যে দুইজন হাসপাতালে নেয়ার আগেই মারা যান। বাকি ৫ জনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD