মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

যশোর ৬ আসনে আ. লীগের শাহীন চাকলাদারের জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

যশোর প্রতিনিধি : যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের জয় হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নৌকার প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে জয়ী ঘোষণা করা হয়। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন শাহীন চাকলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১২ ভোট। জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD