শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

শুক্রবার সকালে মানিকদি এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতিখার ইফতি (১৮) রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহত অনন্ত বড়ুয়া (১৮) নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সহপাঠীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে দুজন মোটরসাইকেল নিয়ে বের হন। ইফতি মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD