শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যাত্রীর সঙ্গে খারাপ আচরণ, বিমানের কেবিন ক্রু বরখাস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

যাত্রীদের সঙ্গে খারপ আচরণ করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

মুগনি মোস্তফা নামের ওই ক্রু বিমানের ফ্লাইট স্ট্রুয়ার্ট হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার বিমানের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ ওঠে। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পরপরই এর চার কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করা হয়।

ওই ফ্লাইটের যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বিজি ৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

বিমানের ভেতর এসি কাজ না করায় কয়েকজন যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করলে ক্রুদের পানি দিতে বলেন। পানি চাওয়া নিয়ে মুগনি নামে এক ক্রু নিজেকে যাত্রীদের ‘সার্ভেন্ট নন’ এবং ‘মেশিন নন’ বলে জানান। এ নিয়ে তিনি বেশ কয়েক দফা ঝগড়াও করেন যাত্রীদের সঙ্গে। অন্য ক্রুরাও তার সঙ্গে ছিলেন।

ফ্লাইটটি ঢাকায় নামার সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। সমাধানের জন্য সেই ক্রুকে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা। সেখানেও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD