বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না।

আজ বৃহস্পতিবার সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল, মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।

তিনি বলেন, বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পর পর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তার ক্যারিশমায় ২১শে আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিলো। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রভুত্ব ছিলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD