শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

যুক্তরাজ্যে আঁখি সাব্বির ও রাশেদের কনসার্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

যুক্তরাজ্যের লেস্টার সিটির এথেল রোডে অবস্থিত ‘লেস্টার ক্যারিবান ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ৩ জুলাই ‘বৈশাখী মেলা’ নামে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীর, সাব্বির জামান ও রাশেদ। করোনা পরবর্তী যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের এটাই কোনো বড় আয়োজন ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

আঁখি আলমগীর জানান, ২৭ জুন লন্ডনে ছিল তার প্রথম শো। এরপর গেয়েছেন বৈশাখী মেলায়। আগামী ১৫ ও ১৭ জুলাই আরও দুটি শো রয়েছে যুক্তরাজ্যে। তবে ঈদের আগে তিনি দেশে ফিরবেন ঈদ উদযাপনের জন্য। এরপর আবারও যুক্তরাজ্যে পাড়ি দেবেন। যুক্তরাজ্য ট্যুর প্রসঙ্গে তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দর্শকদের বিনোদিত করার জন্য। প্রবাসে যারা আছেন তারা বাংলা গানকে কতটা ধারণ করেন সেটা ওখানে না গেলে বোঝা যাবে না।

যুক্তরাজ্যের শোগুলো বেশ উপভোগ করছি।’ সাব্বির জামান বলেন, ‘ওপেন এয়ার কনসার্ট ছিল। যে কারণে শো অনেক ভালো হয়েছে। লেস্টারে সম্ভবত এবারই প্রথম এত বড় কনসার্ট হয়েছে। অনেক মানুষের সমাগমে অনুষ্ঠান এক কথায় অনবদ্য ছিল।’ রাশেদ বলেন, ‘সবাই মিলে খুব আনন্দের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছি। চমৎকার আবহাওয়া ছিল। যে কারণে অনুষ্ঠানে আসা সব দর্শক ভীষণ ভালোলাগা নিয়ে উপভোগ করেছে। সাব্বির ও রাশেদ জানান, তারা আগামী ১৮ জুলাই দেশে ফিরবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD