শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাজ্য থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তার লাভ করা যুক্তরাজ্য থেকে কেউ দেশে ফিরলেই তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে তাদেরকে স্ট্রংলি কোয়ারেন্টাইনে রাখতে হবে। উনি (প্রধানমন্ত্রী) আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দুটি অপশন ছিল (লন্ডন থেকে আসা যাত্রীদের প্রবেশ) বন্ধ করা হবে নাকি স্ট্রং কোয়ারেন্টাইনে যেতে হবে। শেষে সিদ্ধান্ত হয়েছে স্ট্রং কোয়ারেন্টাইনে যাওয়া হবে।

তিনি আরও বলেন, আজকে রাতে আমরা একটা মিটিং দিয়েছি, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কবে থেকে জানানো হবে। মিটিংয়ে টেকনিক্যাল লোকজন থাকবে। লন্ডন ফ্লাইটে যেই আসুক তার যদি গতকালকেরও নেগেটিভ রিপোর্ট থাকে তারপরও তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

খন্দকার আনোয়ারুল বলেন, ‘দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছে, সেথানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। মিটিংয়ের পর সিদ্ধান্ত দেয়া হবে যে অত তারিখের পর যারা লন্ডন থেকে আসবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আজকে থেকেই তো করা যাবে না, এতে অনেকে বিপদে পড়ে যাবে। একটা লজিক্যাল টাইম দিয়ে নোটিফিকেশন করে দেবে, ওইদিন থেকে যারা আসবে তারা রেস্ট্রিকশনে থাকবে।’

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টাইনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেউ (লন্ডন থেকে) সিলেটে আসলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে আসলে চট্টগ্রামে কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD